বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাঙ্গুনিয়ায় আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন 13 জানুয়ারী 2023, 11:26 দুপুর 458 বার পঠিত
রাঙ্গুনিয়ায় আগুনে একই পরিবারের ৫ জনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় উত্তর পারুয়া এলাকায় বসতবাড়িতে ভয়াবহ আগুন লেগে একই পরিবারের পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে জানা যায়  আরো একজন দগ্ধ হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- ললীতা বসাক, কাঙ্গাল বসাক, লাকী বসাক, সৌরভ বসাক ও শয়ন্তী বসাক।

এদিকে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, রাত ২টার দিকে আগুনের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বাকি বিষয় তদন্ত শেষে জানা যাবে।