বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রামেক হাসপাতালের করোনায় আরো ১৮ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 08 আগস্ট 2021, 10:14 দুপুর 78 বার পঠিত
রামেক হাসপাতালের করোনায় আরো ১৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। গত(৭ আগস্ট) সকাল ৮টা থেকে(৮ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন মারা গিয়েছিলেন ১২ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ছয় জন করোনা পজিটিভ ও ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া দুই জন করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্ট নিয়ে তাদের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলার ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের তিন জন এবং নওগাঁ, কুষ্টিয়া ও পাবনা জেলার এক জন করে রয়েছেন।
পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪২ জন। বর্তমানে করোনা ইউনিটে থাকা ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৫ জন।