বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 10 আগস্ট 2021, 09:46 সকাল 206 বার পঠিত
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে  গত ১দিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় দুইজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালে মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজশাহীর ১০, পাবনা ৪, নওগাঁ ৪,  চাঁপাইনবাবগঞ্জ ২, নাটোরের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন।