রাজশাহী মেডিকেলে আরও ৫ জনের মৃত্যু
করোনা ভাইরাস দেশের সীমান্তবর্তী এলাকায় বেশি প্রভাব বিস্তার করেছে। দেশের পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যার রেশ এখনো রয়ে গেছে। অব্যাহত আছে মৃত্যু ধারা।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়া নতুন করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় চাঁপাইনবাবগঞ্জের একজন ও উপসর্গ নিয়ে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও নওগাঁর একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৩৪ জন। একদিনে নতুন ভর্তি হয়েছেন ২২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।