রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
01 আগস্ট 2021, 10:06 দুপুর
•
98 বার পঠিত
দেশে গ্রাম-গঞ্জে করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে আরও মারা গেছেন ১৮ জন।
শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময় কোভিড ইউনিটে তারা মারা যান। মৃতদের মধ্যে রয়েছেন রাজশাহীর ৬ জন, নাটোরের ৪ জন, পাবনা ও নওগাঁর ৩ জন করে এবং কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের ১ জন। এরমধ্যে করোনায় মারা গেছেন ৬ জন এবং উপসর্গ নিয়ে মারা গেয়েছেন ১২ জন।