বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে অবৈধ ৩১৭ ওয়াকিটকিসহ গ্রেফতার ৫

অনলাইন নিউজ পোর্টাল 31 অক্টোবর 2021, 09:00 সকাল 379 বার পঠিত
রাজধানীতে অবৈধ ৩১৭ ওয়াকিটকিসহ গ্রেফতার ৫

র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ ওয়ারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করেছে। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।

(৩০ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, রাজধানীর সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে।

তবে প্রাথমিকভাবে এসব ওয়াকিটকি ব্যবহারের কোনও অনুমতিপত্র তারা দেখাতে পারেনি। ওয়াকিটকি কি উদ্দেশ্যে আনা হয়েছিল- এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।