রাজধানীতে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 নভেম্বর 2022, 09:06 সকাল
•
236 বার পঠিত
লিবিয়া ও মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের ২ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। সেইসঙ্গে লিবিয়া থেকে ভুক্তভোগীও উদ্ধার করা হয়েছে।
গত (৩১ অক্টোবর) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ মঙ্গলবার (১ নভেস্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।