রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে আটক করেছে।
গত (৫ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ(৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ইফতেখায়রুল ইসলাম আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৭১ পিস ইয়াবা, ২৭ কেজি ১৮৫ গ্রাম ২১ পুরিয়া গাঁজা, ৬৭ গ্রাম ৭৮০ পুরিয়া হেরোইন ও ২৬৯ ক্যান বিয়ার জব্দ করা হয়।
পুলিশের কর্মকর্তা জানান ,আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে ।