বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

অনলাইন নিউজ পোর্টাল 02 আগস্ট 2021, 10:26 দুপুর 98 বার পঠিত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

আজ ঢাকা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৯ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬,২০৭ পিস ইয়াবা, ১০০ গ্রাম ২১৭ পুরিয়া হেরোইন, ২২ কেজি ২৫ গ্রাম গাঁজা, ১১০ বোতল বিদেশি মদ ও ৬০ বোতল দেশিমদ জব্দ করা হয়।
গত রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়।
তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা হয়েছে।