বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর শেরেবাংলায় প্রাইভেটকারের চাপায় পর্বতারোহী নিহত

অনলাইন নিউজ পোর্টাল 08 আগস্ট 2020, 10:52 দুপুর 239 বার পঠিত
রাজধানীর শেরেবাংলায় প্রাইভেটকারের চাপায় পর্বতারোহী নিহত

রাজধানীর শেরেবাংলা নগরে প্রাইভেটকার চাপায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো খোঁজ মেলেনি অভিযুক্ত চালকের। 
শুক্রবার সকালে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিয়মিত শারীরিক চর্চার অংশ হিসেবে শুক্রবার সকালে ২০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়েছিলেন রত্মা। অনুশীলন শেষে সাইকেল চালিয়ে হাতিরঝিল থেকে মিরপুরের নিজের বাসায় ফিরছিলেন। এ সময় সংসদ ভবন এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেশাগত জীবনে স্কুল শিক্ষক ছিলেন রেশমা নাহার রত্না। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণসহ বিভিন্ন অ্যাডভেঞ্চার কার্যক্রমে যুক্ত ছিলেন নড়াইলের রেশমা। তিনি গত বছর ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে উচ্চতর পর্বতারোহণ কোর্স সম্পন্ন করেন এবং তার কিছুদিন পরই লাদাখে ছয় হাজার মিটার উচ্চের পর্বতারোহণ করেন। 

এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি বলেন, ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এরইমধ্যে দুটি টিম মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ হাতে পেলেই অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হবে।