রাজধানীর প্রায় ২০ ভাগ বাড়িতে এডিসের লার্ভা
অনলাইন নিউজ পোর্টাল
•
23 আগস্ট 2021, 10:15 দুপুর
•
242 বার পঠিত
রাজধানী ঢাকার দুটি সিটি কর্পোরেশনের ৫৮৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এটা জরিপকৃত বাড়ির সংখ্যায় প্রায় ২০ শতাংশ (১৯ দশমিক ৬০ শতাংশ)। তবে ৩ হাজার বাড়িতে জরিপ করলে ২ হাজার ৪১২টি বাড়ি ও স্থাপনায় কোনও এডিস মশা পাওয়া যায়নি। রাজধানীর মগবাজার, নিউ ইস্কাটন, বাসাবো ও গোড়ান এলাকায় এডিস মশার ঘনত্ব সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির মৌসুম এডিস জরিপ ২০২১ এর ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।