রাজধানীর কল্যাণপুরে ভয়াবহ আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 মার্চ 2022, 09:52 রাত
•
250 বার পঠিত
রাজধানীর কল্যাণপুরে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পেয়েই আগুন নিয়ন্ত্রণে রাত ৯ টায় দুর্ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করছে।
তিনি আরো বলেন, বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে।