বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজধানীর খিলগাঁও ২ ভূয়া চিকিৎসক আটক

অনলাইন নিউজ পোর্টাল 19 অক্টোবর 2020, 09:49 রাত 246 বার পঠিত
রাজধানীর খিলগাঁও ২ ভূয়া চিকিৎসক আটক

শ্বশুর নূর হোসেন তৃতীয় শ্রেণি পাস আর জামাতা জাহিদুল ইসলাম পড়েছেন দশম শ্রেণি পর্যন্ত। অথচ এ শ্বশুর-জামাই মিলে রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় গড়ে তুলেছেন "পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক" নামে একটি প্রতিষ্ঠান।

যেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের দাঁতের চিকিৎসা করে আসছিলেন।
১৯ অক্টোবর র‌্যাব-৩ পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে প্রতারক জামাই-শ্বশুরকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, অভিযান শেষে শ্বশুর নূর হোসেনকে দুই বছরের কারাদণ্ড এবং জামাতা জাহিদুলকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পঞ্চগড় ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। তারা অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অপারেশনসহ দাঁতের সব চিকিৎসা দিচ্ছিলেন