বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রাজবাড়ীতে ৮ কোটি টাকার পাট পুড়ে ছাই

মোহাম্মদ খাইরুল আমিন 30 মার্চ 2022, 12:22 দুপুর 333 বার পঠিত
রাজবাড়ীতে ৮ কোটি টাকার পাট পুড়ে ছাই

ফরিদপুরের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। চারটি গোডাউনে আগুন লেগে প্রায় আট কোটি টাকার পাট পুড়ে গেছে বলে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের ফরিদপুর ও রাজবাড়ীর ৫টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে তারা চারটি গোডাউনে ধোঁয়া বের হতে দেখেন। পরে আগুন দ্রুত গোডাউনে ছড়িয়ে পড়তে দেখা যায়। মিলের শ্রমিকরা চেষ্টা করেন আগুন নেভাতে। এর মধ্যে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। 

কিভাবে গোডাউনে আগন লাগল তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। 

পাট ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, সকাল ৮টা দিকে তিনি তার গোডাউনে আগুন লাগার খবর পান। ঘটনাস্থলে এসে দেখেন ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তিনি জানান, গোডাউনে রাখা তার ১৭ লাখ টাকার পাট পুড়ে গেছে। 

তার কাছ থেকেই জানা যায়, এইসব গোডাউনে আরো চার মালিকের আনুমানিক ৭ থেকে ৮ কোটি টাকার পাট ছিল। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।