বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

অনলাইন নিউজ পোর্টাল ২৪ 25 আগস্ট 2023, 03:39 দুপুর 483 বার পঠিত
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী শিক্ষাবর্ষের বই ছাপাতে এ বছর কাগজ কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। তাই সব উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাসময়ে বই পৌঁছে যাবে। কিছু দিনের মধ্যেই সবগুলোর টেন্ডার কাজ শেষ হবে এবং ১ জানুয়ারি আমরা বই উৎসব করতে পারব।

আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, আওয়ামী লীগ বড় একটি দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটানা প্রায় ১৫ বছর সাফল্যের সাথে দেশ পরিচালনা করে আসছে আওয়ামী লীগ। তার নেতৃত্বে এখন আমাদের উন্নত দেশ গঠনের সব ধরনের সক্ষমতা তৈরি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ডিসি কামরুল হাসান, এসপি মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান প্রমুখ।