পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে আকাশ পথে
অনলাইন নিউজ পোর্টাল
•
06 নভেম্বর 2021, 07:21 বিকাল
•
265 বার পঠিত
হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস ও পণ্যবাহী পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন গতকাল শুক্রবার থেকে। সে কারণে শুক্র ও শনিবার যানবাহন চলাচল করেনি। সপ্তাহের গুরুত্বপূর্ণ দু’দিন সড়কপথে যান চলাচল না করায় চাপ বেড়েছে আকাশপথে। অন্যান্য সময়ের চেয়ে গত দুদিন ১০ ভাগ যাত্রী বেশি যাচ্ছেন আকাশপথে। অনেক ফ্লাইটের টিকিটও মিলছে না।
বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সগুলো বলছে, এমনিতেই বৃহস্পতি, শুক্র ও শনিবারে ফ্লাইটে যাত্রী বেশি থাকেন। কিছু সংখ্যক সিট ফাঁকা থাকে। তবে সড়কপথে যেতে না পারায় অনেকেই প্লেনে গন্তব্যে ফিরছে। এ কারণে আকাশপথের প্রায় সব টিকিটই বিক্রি হয়ে যাচ্ছে।
তারা জানায়, এই তিন দিন মূলত কক্সবাজার ও সিলেটের টিকেটের চাপ একটু বেশি থাকে। তবে এই সপ্তাহে প্রতিটি রুটের টিকিটই প্রায় শেষ পর্যায়ে।