বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পরিবহন ধর্মঘট চলবে রোববার পর্যন্ত

অনলাইন নিউজ পোর্টাল 06 নভেম্বর 2021, 09:46 সকাল 327 বার পঠিত
পরিবহন ধর্মঘট চলবে রোববার পর্যন্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু করেছে বিভিন্ন পরিবহন মালিক সমিতি। ফলে রাজধানীসহ সারা দেশেই সাধারণ মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। আর জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি আদায় না হলে চলমান ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলছেন, আলোচনার উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু শুক্র-শনি দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় সেই বৈঠক হবে রোববার।

অন্যদিকে পরিবহন মালিকদের প্রভাবশালী নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলছেন, বৈঠক যেহেতু রোববার, তার আগে ধর্মঘট প্রত্যাহারের ‘কোনো সম্ভাবনা নেই’।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শুক্রবার ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন; তেলের দামের অজুহাতে পণ্যের দাম যে না বাড়ে, সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

কিন্তু সমঝোতার চেষ্টা বা কঠোর কোনো পদক্ষেপ না থাকায় রোববার পর্যন্ত মানুষের ভোগান্তিই যেন অবধারিত হয়ে উঠছে।