শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার

মোহাম্মদ খাইরুল আমিন • 17 অক্টোবর 2026, 11:18 দুপুর • 4 বার পঠিত
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার থেকে সরিয়ে মাহফুজুর রহমানকে করা হলো তথ্য কমিশনার

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটারের পদ থেকে সরিয়ে তথ্য কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে বার্তা সংস্থা ইউএনবির সাবেক সম্পাদক এসএএম মাহফুজুর রহমানকে।

স্পিচ রাইটারের দায়িত্ব পাওয়ার সাড়ে সাত মাসের মাথায় এ রদবদল এনে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

গত ২ মার্চ মাহফুজুর রহমানকে স্পিচ রাইটার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।