বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৩ দল ও জোটের বৈঠক

মোহাম্মদ খাইরুল আমিন 23 জুলাই 2025, 04:49 দুপুর 362 বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ১৩ দল ও জোটের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিকেলে শুরু হওয়া এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চলমান রাজনৈতিক সংকট ও সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে।

বৈঠকে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির মজিবুর রহমান, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণ অধিকার পরিষদের নুরুল হক, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জেএসডির তানিয়া রব, ১২দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম, বাসদের বজলুর রশীদ ফিরোজ, সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং গণফোরামের মিজানুর রহমান।

এর আগে গতকাল রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা। সেখানে আলোচনার বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও সচিবালয় ঘেরাওয়ের ঘটনার পর সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা।