বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

মোহাম্মদ খাইরুল আমিন 19 মে 2022, 06:28 বিকাল 240 বার পঠিত
পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা

পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান এ কথা জানান। তিনি বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক রাকিবুল হায়াত এ মামলাটি করেছেন। 

এর আগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে হালদারের বিরুদ্ধে ৩৪টি মামলা হয়েছে। হাজার কোটি টাকা আত্মসাত করে পাচারের অভিযোগ তার বিরুদ্ধে। এখন তার বিরুদ্ধে মামলা হলো ৩৫টি। 

এবার যে মামলাটি হয়েছে সেটি পি কে হালদারসহ ১২ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির। 

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে অবৈধ উপায়ে ভুয়া ও ‘কাগুজে প্রতিষ্ঠান’ দিয়া শিপিং লিমিটেডের নামে ঋণ হিসেবে নিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এই মামলায় পি কে হালদার ছাড়া বাকি আসামিরা হলেন- দিয়া শিপিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শিব প্রসাদ ব্যানার্জি, পরিচালক পাপিয়া ব্যানার্জি, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান এম এ হাফিজ, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানটির পরিচালক অরুণ কুমার কুণ্ডু, অঞ্জন কুমার রায়, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জল কুমার নন্দী, সত্য গোপাল পোদ্দার ও এফএএস ফাইন্যান্সের সাবেক 
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ার।