বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পারিবারিক কলহের জের ধরে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

অনলাইন নিউজ পোর্টাল 04 মে 2021, 08:57 সকাল 210 বার পঠিত
পারিবারিক কলহের জের ধরে অভিমান করে যুবকের ‘আত্মহত্যা’

 বান্দরবানের লামা উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে দীপক ধর (৩৫) নামের এক জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার সন্ধ্যায় উপজেলা শহরের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দীপক ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হরিণাবান্দা গ্রামের বাসিন্দা অর বিন্দু ধরের ছেলে।

 দীর্ঘদিন ধরে দীপক ধর স্ত্রীকে নিয়ে উপজেলা শহরস্থ মিন্টু দাশের বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে দীপক ধরের সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে ঘরের ভীমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে তার স্বজনদের দাবি। পরে ঘরের ভিতর দীপক ধরকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্বজনেরা।

এই ব্যাপারে লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।