পাকিস্তানে ভোজ্যতেলের লিটার ৬০৫ রুপি
মোহাম্মদ খাইরুল আমিন
•
01 জুন 2022, 06:31 বিকাল
•
407 বার পঠিত
পাকিস্তানি মুদ্রায় ২১৩ রুপি ছিল এক লিটার ভোজ্যতেলের দাম। বিরাট এক লাফে সেই তেলের প্রতি লিটার এখন ৬০৫ রুপি। বাংলাদেশি টাকায় তা প্রায় ২৯৩ টাকা। দেশটির ইতিহাসে এটাই তেলের সর্বোচ্চ দাম। মঙ্গলবার দোম বাড়ানোর ঘোষণাটি এসেছে।
ঘিয়ের দাম সেই হিসেবে একটু কম ছিল। কিন্তু মানুষের শান্তি নষ্ট হলো তাতেও। কেজিতে ২০৮ রুপি বেড়েছে ঘিয়ের দাম। এখন তা ৫৫৫ রুপি প্রতি কেজি।
ভোজ্যতেল ও ঘিয়ের এই দাম ১ জুন মানে আজ থেকে কার্যকর করার নির্দেশনা দিয়েছে ইউটিলিটি স্টোরস (ইউএসসি)।
আজ অবশ্য বাজারে নতুন দামে তেল ও ঘি বিক্রি হতে দেখা যায়নি। তবে শিগগিরই এই দামে পণ্য দুটি বিক্রি হবে।
পাকিস্তানে এখন বেশ একটা অর্থনৈতিক সংকট চলছে। নিত্যপণ্যের দাম বাড়ছিল। তারপর বাড়ল জ্বালানির দাম। এবার তেল ও ঘিয়ের দাম এভাবে একবারে অনেক বেশি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে তা বিপদেই ফেলবে।