পাবনায় কার্বন তৈরির কারখানায় আগুন
মোহাম্মদ খাইরুল আমিন
•
06 জুন 2022, 08:33 সকাল
•
658 বার পঠিত
পাবনার বেড়া উপজেলায় চারকোল তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত রোববার রাত ৮ টার দিকে উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগর গ্রামে কিউলিন ইন্ড্রাস্ট্রিজ নামের কারখানাটিতে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জানা যায় আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ও কারখানার কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানির ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয় তা ছড়িয়ে পড়ে।