শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

অনাকাঙ্খিত লকডাউন

অনলাইন নিউজ পোর্টাল 24 জুন 2021, 06:26 সকাল 620 বার পঠিত
অনাকাঙ্খিত লকডাউন

‘যারে যা চিঠি লেইখা দিলাম সোনা বন্ধুর নামে রে/ চিঠিরে তুই পঙ্কি হয় বন্ধুর কাছে উইড়া যা/ উইড়া গিয়া বলনা বন্ধুর কানে রে’ আবদুল লতিফের লেখা ঢাকাই সিনেমার এই গানটির মতোই যেন হয়ে গেছে করোনা সংক্রমণ ঠেকানোর লকডাউনের কাহিনী। নায়িকা ‘চিঠি’ লিখে দিলেই বন্ধুর কানে যেমন যায় না; তেমনি এসি রুমে বসে ‘লকডাউন’ ঘোষণা করলেই তা কার্যকর করা যায় না। এ জন্য চাই পূর্ব প্রস্তুতি ও সুচিন্তিত পরিকল্পনা। কোনো আগাম বার্তা নেই, প্রস্তুতি নেই, শ্রেণিপেশার মানুষের জন্য আর্থিক সহায়তা নেই, লকডাউন কার্যকরে কোনো কঠোর পদক্ষেপ নেই, জনগণ সম্পৃক্ত করার আয়োজন নেই; কাগজে কলমে লিখে দিলাম ‘এখন থেকে অমুক জায়গায় লকডাউন’ সঙ্গে সঙ্গে তা কার্যকর! মানুষকে তো কর্ম করে খেতে হয়। গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলায় এবং অঞ্চলে ‘কাগজে লকডাউন লকডাইন খেলা’ চলছে। কর্মজীবী মানুষ রাস্তায় নামছেন, দুর্ভোগে পড়ছেন; কিন্তু যে জন্য লকডাউন, সেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ হচ্ছে না। জনগণ এবং জনপ্রতিনিধিদের সম্পৃক্ত না করে এসি রুমে বসে কিছু আমলার পরিকল্পনাহীন, প্রশাসনের বিভিন্ন সেক্টরের সমন্বয়হীন অঞ্চলভিক্তিক লকডাউনে নিম্ন আয়ের মানুষ ও পেশাজীবীরা যেন চিঁড়েচ্যাপ্টা হয়ে যাচ্ছেন। উৎপাদন আর অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব।