অগ্নিদগ্ধ লঞ্চ এখন বিনোদন কেন্দ্র
মোহাম্মদ খাইরুল আমিন
•
03 জানুয়ারী 2022, 10:02 রাত
•
312 বার পঠিত
ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত লঞ্চটি এখন রীতিমতো বিনোদন স্পটে পরিণত হয়েছে। প্রতিদিন শহরের ভ্রমণ পিপাসু লোকজন কাজের ফাঁকে সুযোগ পেলেই চিত্তবিনোদনের জন্য বের হয়ে বিনোদন স্পটে পৌর মিনি পার্ক ও ডিসি পার্কে ভিড় জমান। ঝালকাঠির কালেক্টরেট স্কুল চত্বরেই ডিসি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীর তীরে রাখা হয়েছে। লঞ্চটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করছে। একদিকে বিনোদন স্পট ডিসি পার্ক আবার সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লঞ্চ, অদূরেই শহরের মিনি পার্ক। তাই বিকেল হলেই জনসাধারণ বিনোদন স্পটে আসলেই তাকিয়ে থাকে ক্ষতিগ্রস্ত লঞ্চটির দিকে। বিভিন্ন স্টাইলে ছবি তোলার পাশাপাশি চলছে সেলফি সংগ্রহও।
ডিসি মো. জোহর আলী জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমভি অভিযান ১০ লঞ্চটিকে ঝালকাঠির লঞ্চঘাট থেকে সরিয়ে সুগন্ধা নদী তীরের ডিসিপার্ক এলাকায় রাখা হয়েছে।