নতুন পেঁয়াজ আসতে অপেক্ষা করতে হবে নভেম্বর পর্যন্ত: কৃষিমন্ত্রী
অনলাইন নিউজ পোর্টাল ২৪
•
21 আগস্ট 2023, 06:09 বিকাল
•
420 বার পঠিত
আজ সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, নতুন পেঁয়াজ আসতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১৩ লাখ টন আমদানি অনুমতির বিপরীতে আমদানি হয়েছে মাত্র ৩ লাখ টন। তাই বাড়ছে পেঁয়াজের সঙ্কট।
তিনি বলেন, বাংলাদেশেকে অনেক ভুগতে হয় ভারত পেঁয়াজে রপ্তানি শুল্ক বাড়ানোর কারণে। সম্প্রতি ভারত সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়ছিল এমন না করার জন্য। তারা আশ্বস্ত করেছিল গমের ক্ষেত্রে আর এমন করবে না। পেঁয়াজের ক্ষেত্রে সহযোগিতা করবে কিনা জানা নাই।
কৃষিমন্ত্রী বলেন, মিশর বা তুরস্ক থেকে আমদানি করা যায় কি-না সে বিষয়ে কথা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে। কোনো ব্যবসায়ী অন্য যেকোনো দেশ থেকে আমদানি করতে চাইলে অনুমতি দেয়া হবে।