নোয়াখালীতে শিশুকন্যাকে বীষ খাইয়ে মায়েরও আত্মহত্যা
পারিবারিক কলহের জের ধরে ৬ বছর বয়সী এক কন্যাশিশুকে বিষপান করিয়ে হত্যার পর এক গৃহবধু নিজেও আত্মহত্যা করেছেন। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটের পূর্ব নরসিংহপুরে। মৃত মায়ের নামে সাজেদা আক্তার (২৭)। মেয়ের নাম জান্নাতুল মাওয়া।
বৃহস্পতিবার বিকেলে এই মা ও মেয়েকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেথানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজেদা আক্তার মারা যান।
নরসিংহপুরের গোলাম কুদ্দুসের স্ত্রী সাজেদা। জানা যায়, প্রায় ১২ বছর আগে এই জুটির বিয়ে হয়। কুদ্দুস থাকতেন ওমানে। ১০ দিন আগে তিনি দেশে ফিরেছেন। তাদের ১০ বছরের একটি ছেলে আছে। নাম জিহাদ। বুধবার রাতে বাবা কুদ্দুস তার ছেলে জিহাদকে মারধর করেন। তা নিয়ে সাজেদার সঙ্গে তার ঝগড়া হয়।
কুদ্দুসের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর মেয়েকে ভুলিয়ে কীটনাশক ওষুধ খাওয়ান সাজেদা। ছেলে জিহাদকে খাওয়ানোর চেষ্টা করেছিলেন তিনি। সফল হননি। নিজেও বীষ খাওয়ার পর ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান।