বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নকশা বহির্ভূত নির্মিত ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ

অনলাইন নিউজ পোর্টাল 02 নভেম্বর 2020, 05:01 বিকাল 118 বার পঠিত
নকশা বহির্ভূত নির্মিত ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ

নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।  

সোমবার (২ নভেম্বর) দুই ভবন মালিক আদালতে আত্মসমর্পণ করলে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভূঁইয়া এবং তার স্ত্রী কহিনুর বেগম।  

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফয়েজ আহমদ বাংলানিউজকে জানান, জসিম উদ্দিন ভূঁইয়া এবং কহিনুর বেগম সিডিএ থেকে ২টি ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন নেন।

কিন্তু তারা নকশা বহির্ভূতভাবে একটি ভবন ৬ তলার পরিবর্তে ৮ তলা এবং অন্যটি ৬ তলার পরিবর্তে ১১ তলা নির্মাণ করেন। অথারাইজেশন বিভাগ এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

ফয়েজ আহমদ বলেন, আদালত মামলা দুটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। সোমবার তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।