নিভছেই না চিতার আগুন: দিল্লি
অনলাইন নিউজ পোর্টাল
•
24 এপ্রিল 2021, 10:13 দুপুর
•
604 বার পঠিত
ভারতের রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এতই বেড়েছে মরদেহ সমাহিত করার জায়গা পেতেও হিমশিম খেতে হচ্ছে মৃতদের পরিবারকে।
বৃহস্পতিবারের তথ্যমতে, দিল্লিতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ১৬৯ জন। মারা গেছেন ৩০৬ জন করোনা রোগী। সেই পরিস্থিতিতেই জনবসতিপূর্ণ এলাকার পাশে বহ্নিমান গণচিতার একটি ছবি সামনে এনেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, শুধু শ্মশানই নয়, রাজধানীর কবরস্থানগুলোর অবস্থাও এক। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে কোভিডে মৃতদের পরিবারকে।