বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিঃস্ব অসহায় পরিবারের পাশে প্রাণ-আরএফএল

অনলাইন নিউজ পোর্টাল 03 জুলাই 2021, 07:38 বিকাল 488 বার পঠিত
নিঃস্ব অসহায় পরিবারের পাশে প্রাণ-আরএফএল

মানবতার সেবায় এগিয়ে গিয়ে প্রশংসা কুড়ালেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। মানব পাচারের শিকার হয়ে নিঃস ও অসহায় ৬৯৪ পরিবারকে জরুরি খাদ্য ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করেছে তাঁরা । উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় গত সপ্তাহে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এর অর্থায়নে ‘উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ দেশের বিভিন্ন জায়গায় মানব পাচারের শিকার হওয়া ব্যক্তিদের সহায়তা দিতে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি সাতক্ষীরা, খুলনা, যশোর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় আশ্বাস প্রকল্পের আওতায় কার্যক্রম পরিচালনা করছে। প্রাণ-আরএফএল গ্রæপের পক্ষ থেকে এ জেলাগুলোতে জরুরি সহায়তা দেয়া হয়েছে।