বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

মোহাম্মদ খাইরুল আমিন 17 ডিসেম্বর 2025, 02:40 দুপুর 165 বার পঠিত
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টার (আইভিএসি-জেএফপি) আজ দুপুর থেকে বন্ধ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) ভারতীয় ভিসা সেন্টার এক বার্তায় জানিয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, ঢাকায় আইভিএসি-জেএফপি আজ দুপুর ২টায় বন্ধ থাকবে। এই সময়ে যাদের আবেদন জমা দেওয়া কথা ছিল, তাদের জন্য পরবর্তীতে সময় নির্ধারণ করা হবে।