বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল 26 এপ্রিল 2021, 08:50 সকাল 97 বার পঠিত
ময়মনসিংহে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ময়মনসিংহে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার ইছাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর হোসেন (৪৩) ও তার স্ত্রী নাছিমা বেগম (২৭) উপজেলার ইছাইল নতুন বাজার এলাকার বাসিন্দা। নুর হোসেন বৈদ্যুতিক ফ্যান চালিয়ে চাল পরিষ্কার করার জন্য ঘর থেকে বিদ্যুতের তার বাইরে নিয়ে যান।

এসময় তার স্ত্রী নাছিমা বেগম বৈদ্যুতিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী নুর হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।