মুন্সীগঞ্জে পুকুরে গলাকাটা যুবকের লাশ
অনলাইন নিউজ পোর্টাল
•
01 মে 2021, 02:58 দুপুর
•
319 বার পঠিত
মুন্সীগঞ্জে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মান্দ্রা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সকালে স্থানীয়রা শিশুরা আম কুড়াতে গিয়ে দেখতে পায় ঈদগাঁসংলগ্ন একটি খনন করা পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি সবাইকে জানালে পুলিশে খবর দেয়া হয়।
তবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও খুন করে এখানে মরদেহ ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। রাতে বৃষ্টি হওয়ায় রক্ত সব ধুয়ে গেছে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না খুনটা কোথায় করা হয়েছিলো। তবে মরদেহের গালায় একটি বটি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।