মুগদা জেনারেল হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে
অনলাইন নিউজ পোর্টাল
•
21 অক্টোবর 2021, 07:14 বিকাল
•
223 বার পঠিত
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তৎপরতায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।