মস্কো পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করলো হামাস
অনলাইন নিউজ পোর্টাল
•
05 জুন 2021, 08:30 রাত
•
757 বার পঠিত
হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, প্রতিপক্ষ ফিলিস্তিনি আন্দোলন ফাতাহর সাথে আলোচনার জন্য মস্কো সফরে রাশিয়ার আমন্ত্রণকে গ্রহণ করেছে সংগঠনটি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের ফিলিস্তিনি দলগুলোর মধ্যে একটি বৈঠক করার প্রস্তুতি ঘোষণার সাথে সাথে এমনটি হয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।–দ্য প্যালেস্টাইন ক্রনিক্যাল
সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের পাশে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন,"ফাতাহ ও হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করতে মস্কো যেতে পারেন।" মধ্যপ্রাচ্য ও আফ্রিকার জন্য রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবেও কর্মরত বোগদানভ বলেন, তার দেশ "এখনও ফাতাহ এবং হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সাথে যোগাযোগ করছে।"