মৃত্যুর পরে এতো সম্পদ কি হবে: ওবায়দুল কাদের
অনলাইন নিউজ পোর্টাল
•
20 সেপ্টেম্বর 2021, 05:29 বিকাল
•
205 বার পঠিত
চরম সত্য কথা বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন লোভ-লালসায় যারা বেপরোয়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি করে যাচ্ছে, তাই প্রত্যেক সেক্টরে সতর্ক থাকতে হবে। দুর্নীতিবাজদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জীবনকে উপভোগ করতে কত টাকা, কত সম্পদ দরকার? মৃত্যুর পরে তো এ সম্পদ সাথে নিতে পারবেন না, তখন এসব সম্পদের কি হবে?’
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, লকডাউনের পরে আবারও পরিবহনে যাত্রীদের চাপ বেড়েছে, এ অবস্থায় যাত্রী সাধারণের চলাচলে সুবিধার কথা বিবেচনায় নিয়ে ১৬ সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় পুনরায় চক্রাকার বাস সেবা চালু করা হয়েছে।