মোটরসাইকেলের ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
08 মার্চ 2021, 04:41 দুপুর
•
229 বার পঠিত
টাঙ্গাইলের গোপালপুরে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ গণেশ চন্দ্র বর্মন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আলমনগর ইউপির নবগ্রাম মাঝি বাড়ির পঞ্চরাম চন্দ্র বর্মনের ছেলে।
নিহতের ছেলে কাঞ্চুরাম চন্দ্র বর্মন জানান, শনিবার বিকেলে গোপালপুর-হেমনগর রোডের নবগ্রাম ঈদগাঁ মাঠ সংলগ্ন তার নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে একদিন থাকার পর তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
রোববার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে ওই রাতেই নবগ্রাম বর্মনপাড়া মহাশ্মশানে তার মরদেহ সৎকার করা হয়।