মোংলায় লাগামহীন ভাবে বাড়ছে করোনা রোগী
অনলাইন নিউজ পোর্টাল
•
24 জুন 2021, 05:45 বিকাল
•
601 বার পঠিত
২৪ ঘন্টার ব্যবধানে মোংলায় করোনা রোগীর শনাক্তের হার অস্বাভাবিক হারে বেড়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ৩১ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬৪ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ জীবিতেষ বিশ্বাস।
করোনা সংক্রমণের হার উর্ধ্বমুখী হওয়ায় বৃহস্পতিবার (২৪ জুন) ভোর থেকে চলমান কঠোর বিধি নিষেধ আরও সাত দিন বাড়ানো হয়েছে বলে জানান ইউএনও কমলেশ মজুমদার।
গতকাল বুধবার (২৩ জুন) শনাক্তের হার ছিল ২২ ভাগ। আক্রান্ত হয়েছিল মাত্র সাতজন। একদিনের ব্যবধানে অস্বাভাবিক করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।