বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি গ্রেপ্তার

মোহাম্মদ খাইরুল আমিন 23 সেপ্টেম্বর 2026, 12:57 দুপুর 9 বার পঠিত
মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।

সেখান থেকে সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মোশতাক আহমেদ রুহী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৮ সালেও আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

চব্বিশের ৫ আগস্টের পর আত্মগোপনে ছিলেন মোশতাক আহমেদ রুহী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।