শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

মোহাম্মদ খাইরুল আমিন 17 মে 2022, 03:10 দুপুর 210 বার পঠিত
মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাকে হাসপাতালে নেওয়া হয়। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এই খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, গেল দুদিন ধরে পেটের অসুখে ভুগছিলেন মির্জা আব্বাস। আজ ভোরে তাই তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জা আব্বাসের বয়স হয়েছে ৭১।