মহাকাশে ফের স্যাটেলাইট পাঠালো ইরান
মোহাম্মদ খাইরুল আমিন
•
08 মার্চ 2022, 05:27 বিকাল
•
228 বার পঠিত
দ্বিতীয়বারের মতো পৃথিবীর কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠালো ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মঙ্গলবার নুর ২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে পাঠাতে সক্ষম হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইজিআরসি)। ভিয়েনায় ইরানের পরমাণু চুক্তি ফের সক্রিয় করার আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে সেই সময়েই কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠানোর ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নুর ২০২০ সালের এপ্রিলে কক্ষপথে পাঠানো হয়। এটি ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করছে। আর নতুন পাঠানো দ্বিতীয় স্যাটেলাইট নুর ২ ভূপৃষ্ঠ থেকে পাঁচশ’ কিলোমিটার উচ্চতায় পৃথিবী প্রদক্ষিণ করবে।