বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেজর সিনহা হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ

অনলাইন নিউজ পোর্টাল 24 জুন 2021, 05:57 বিকাল 790 বার পঠিত
মেজর সিনহা হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ

কক্সবাজারের টেকনাফে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশীটভুক্ত ও পলাতক আসামী কনস্টেবল সাগর দেব আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। একই সাথে আগামী ২৭ জুন তার জামিন শুনানির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন যান টেকনাফ থানার সাবেক এই কনস্টেবল।  এসময় আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৭ জুন জামিন শুনানির দিন ধার্য্য করেন।

অন্যদিকে, একই মামলায় আগামী ২৭ জুন পুলিশের সাবেক কনষ্টেবল রুবেল শর্মার জামিন শুনানির দিন এবং মামলার চার্জ গঠনের নির্ধারিত ধার্য তারিখ।