মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমান ভাড়ায় ভর্তুকির চিন্তা সরকারের
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় সরকার বিমান ভাড়ায় ভর্তুকি দেওয়ার কথা ভাবছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ও নতুন টার্মিনাল ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
বিমান ভাড়া বৃদ্ধির বিষয়টি শুধু বাংলাদেশ বিমানের নয়, আন্তর্জাতিক বিষয় এবং অতিরিক্ত বিমান ভাড়ায় মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ভর্তুকি দিয়ে সহযোগিতার কথা ভাবছে সরকার।
ভাড়া বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কিন্তু ভাড়া বৃদ্ধির প্রক্রিয়া শুধু বাংলাদেশ বিমানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আন্তর্জাতিক বিষয়।
মধ্যপ্রাচ্যগামী কর্মীরা সাধারণত ৪-৫ দিন আগে তাদের ভিসা হওয়ার সংবাদ পান এবং খুবই কম সময়ের মধ্যে বিমানের টিকিট কাটতে গিয়ে তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। দেড়-দুই মাস আগে টিকিট কাটতে পারলে এ সমস্যা হতো না, অর্ধেক মূল্যে টিকিট কাটতে পারতেন।