বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

মাস্ক পরে সমস্যা হচ্ছে ত্বকে? সমাধান বাড়িতেই

অনলাইন নিউজ পোর্টাল 30 মার্চ 2021, 09:51 সকাল 279 বার পঠিত
মাস্ক পরে  সমস্যা হচ্ছে ত্বকে? সমাধান বাড়িতেই

 করোনা পরিস্থিতি আবার ভয়াবহ হচ্ছে ।  মাস্ক পরে থাকা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। এদিকে গরমও বাড়ছে পাল্লা দিয়ে। আগে যেমন অনেকক্ষণ মাস্ক পরে থাকা যেতো এখন আর তা সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ পরে থাকলেই শ্বাস নিতে সমস্যা হচ্ছে। তবে সুস্থ ভাবে বাঁচতে স্বাস্থ্য ও সুরক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করা দরকার।

সংক্রমণের আতঙ্ক বাড়লেও বাড়িতে বসে থাকা সম্ভব হচ্ছে না। কাজের জন্য ঠিকই বের হতে হচ্ছে। টানা অনেকক্ষণ মাস্ক পরলেই দেখা দিচ্ছে সমস্যা।

কী কী সমস্যা হচ্ছে?

অনেক ক্ষণ মাস্ক পরে থাকলে ত্বকে জ্বালা ভাব হচ্ছে অনেকেরই। তার থেকে লাল চাকা চাকা মতো হয়ে যাচ্ছে মুখে এবং কানের আশপাশে। মাস্কে ঢাকা মুখের অংশ থেকে চামড়া উঠছে বলেও জানা যাচ্ছে। এ সব এড়াতে কী করতে হবে?

রোজ কিছু নিয়ম পালন করে চলা যায়। তাতে ত্বকের সার্বিক যত্ন হবে।

১) বাইরে থেকে বাড়ি ঢুকে মাস্ক খোলা মাত্র ভাল ভাবে সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলা দরকার।

২) তার পরে হাল্কা কোনও ময়শ্চারাইজার কিংবা সামান্য টক দই ভাল ভাবে মেখে রাখুন মুখে।

৩) ঘুমোতে যাওয়ার আগে একটু তেলতেলে কোনও ক্রিম দিয়ে মাসাজ করা যায় মুখে এবং কানে।

এরই পাশাপাশি কী মাস্ক পরা হচ্ছে, সে দিকে খেয়াল রাখা দরকার। মাস্ক নানা ধরনের হয়। মাঝেমাঝে ঘুরিয়ে ফিরেয়ে দেখে নিতে হবে কোন ধরনের মাস্ক পরলে বেশি ক্ষণ স্বস্তিতে থাকা যাচ্ছে। আর একটা মাস্ক না ধুইয়ে বারবার পরা কোনও ভাবেই ঠিক নয়। সে দিকেও নজর দিতে হবে।