মাওলানা মামুনুল হক গ্রেফতার
অনলাইন নিউজ পোর্টাল
•
18 এপ্রিল 2021, 09:55 রাত
•
592 বার পঠিত
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর ১টার দিকে গ্রেফতার করা হয়।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও ঢাকার মতিঝিল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে রাজধানীর তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদ জানান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও থানায় নেয়া হয়।