বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মানিকগঞ্জে ১২ হাজার ইয়াবাসহ আটক ৩

অনলাইন নিউজ পোর্টাল 14 ডিসেম্বর 2021, 09:47 রাত 783 বার পঠিত
মানিকগঞ্জে ১২ হাজার ইয়াবাসহ আটক ৩

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  

১৪ ডিসেম্বর দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক শিরিন আক্তার।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জয়মন্টপ ইউনিয়ন এলাকা থেকে ওসমান ও গিয়াসকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী জয়মন্টপের চরদুর্গাপুর এলাকায় রমজানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ইয়াবাসহ রমজানকে আটক করা হয়। আটক এই তিন জনের নামে সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।