বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মামলার খবর শুনে মুচকি হেসে যা বললেন বাবুনগরী

অনলাইন নিউজ পোর্টাল 07 ডিসেম্বর 2020, 10:55 রাত 215 বার পঠিত
মামলার খবর শুনে মুচকি হেসে যা বললেন বাবুনগরী

ভাস্কর্যবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার খবর শুনে বাবুনগরী ‘সৌভাগ্য’ বলে অভিহিত করেছেন।

আল্লামা বাবুনগরীর একান্ত সচিব ইনামুল হাসান ফারুকীর এক ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।

ইনামুল হাসান ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় শায়েখ ও মুরশিদ কায়েদে আজম শাইখুল হাদীস আল্লামা জুনাযেদ বাবুনগরীকে যখন বললাম, ভাস্কর্য ইস্যুতে আপনাকেসহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করীম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে।

হুজুর হেসে বললেন, কোরাআন-হাদীসের বাণী পৌঁছাতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে। এটাই নাজাতের উছিলা হবে, আর এটাই আমাদের সৌভাগ্য।

প্রসঙ্গত, আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ মামলার খবর শুনে বাবুনগরী বলেন, এটাই নাজাতের উছিলা হবে, এটাই আমাদের সৌভাগ্য।