শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

মাখোঁর পাশে বাইডেন

মোহাম্মদ খাইরুল আমিন 25 এপ্রিল 2022, 02:07 দুপুর 227 বার পঠিত
মাখোঁর পাশে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের পুননির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষায় মাখোঁকে সহায়তার অঙ্গীকার করেছেন।

রোববার দ্বিতীয় দফার নির্বাচনে মাখোঁ পুননির্বাচিত হন। তিনি ফ্রান্সে ২০ বছরের মধ্যে দ্বিতীয় বার জয়ী হয়ে ইতিহাস গড়লেন।

ফ্রান্সে ২০০২ সালের পর কোনো প্রেসিডেন্ট পরপর দু’বার নির্বাচিত হননি। 

২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ৪৪ বছরের মাখোঁ। এক টুইট বার্তায় বাইডেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ফ্রান্সকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করে বলেছেন, আমি ইউক্রেনকে সমর্থন, গণতন্ত্র রক্ষাসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।