শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

মোহাম্মদ খাইরুল আমিন • 25 সেপ্টেম্বর 2026, 12:57 দুপুর • 6 বার পঠিত
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে আরেকটি বাস ধাক্কা দেয়। এতে তিনজন নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাখরেরকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, বিকেলে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হওয়ায় পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় মহাসড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। এসময় গুরুতর আহত হন উভয় বাসের কমপক্ষে ছয় যাত্রী।

 শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।