বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

লোকসান গুনছেন আম চাষিরা

অনলাইন নিউজ পোর্টাল 07 জুন 2021, 11:09 দুপুর 133 বার পঠিত
লোকসান গুনছেন আম চাষিরা

নাটোরের বৃহত্তম আম বাজারে প্রতি বছর আমের মৌসুমে প্রায় ২০০ কোটি টাকার আম কেনাবেচা হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে এবার এই বাজারে নেই ক্রেতা। বাইরের জেলার আম সরবরাহ না হওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। তবে স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার।

নাটোর জেলায় উৎপাদিত ১৩ জাতের আমের মধ্যে গত ২০ মে থেকে মিষ্টি জাতের আম বাজারজাত হচ্ছে। এই ১৫ দিনে গোপালভোগ, ক্ষীরশাপাত, ল্যাংড়া ও লক্ষণ ভোগসহ বিভিন্ন জাতের আমগাছ নামানো হয়েছে।

জেলার বৃহত্তম আম বাজার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরের আড়তগুলোতে বাগান মালিকরা আম আনলেও নেই ক্রেতা। নাটোর জেলায় করোনার সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে বাইরের জেলার ক্রেতারা আসছেন না এই বাজারে। এর ফলে গত বছরের চেয়ে এবার প্রতি মণ আম ৪০০-৫০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। এতে করে ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা।